আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আল-মুস্তফা আল-আলামিয়াহ বিশ্ব বিদ্যালয়ের ৩১তম কুরআনিক ও হাদিস সেমিনার তানজানিয়ার রাজধানীতে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ছাত্র, আলেম, ধর্মীয় বিদ্যালয় ও ইসলামী কেন্দ্রের পরিচালক, সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং আহলে বাইতের (আ.) শিক্ষায় আগ্রহী ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি ছিল।

পূর্ব আফ্রিকান অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও কুরআনিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত এই উৎসবটি এ বছর 'শহীদ নেতৃত্ব' এবং প্রতিরোধের উচ্চপদস্থ শহীদদের ওপর আলোকপাত করে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের বিভিন্ন অংশে উচ্চপদস্থ শহীদদের স্মরণ, ইসলামী প্রতিরোধের আদর্শের ব্যাখ্যা এবং ইসলামী জাতিকে পথপ্রদর্শনে পবিত্র কুরআনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
Your Comment